বিস্তারিত ট্যূর প্ল্যান:-
দিন ১: ঢাকা → কাঠমান্ডু
সকাল/দুপুরে ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডু যাত্রা (বিমান বা ইউএস-বাংলা এয়ারলাইনস)
কাঠমান্ডু পৌঁছে হোটেলে চেক-ইন ও বিশ্রাম।
বিকেলে স্বয়ম্ভুনাথ (Monkey Temple) ও দরবার স্কয়ার, পাসুপতিনাথ মন্দির এবং থামেল শহর ঘুরা।
রাতের খাবার খেয়ে কাঠমান্ডু থেকে পোখারা পথে বাসে যাত্রা শুরু (বাসে ৬-৭ ঘণ্টা)
দিন ২: পোখারা সাইটসিং
সকালে পোখারা পৌছে রেস্টুরেন্টে ফ্রেশ হওয়া এবং নাস্তা করা এবং হোটেল চেক-ইন টাইমে(সকাল ১১.০০) হোটেলে চেক ইন এবং রেস্ট।
বেলা ১২.০০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত পোখারা সাইড সিয়িং।
যা যা দেখবো –
Bindhya Basini Temple ,Davis Falls (Devi’s Fall) , Gupteshwor Mahadev Cave,Pokhara shanti stupa ,Bindabasini temple.
বিকেলে Fewa Lake, Lakeside Area ঘোরা ও নৌকা ভ্রমণ যে যার নিজেদের মত করে।
রাতের খাবার ও পোখারায় রাত যাপন
দিন ৩: পোখারা → জোমসোম / মুস্তাং ভ্যালি এক্সপ্লোরেশন
ভোরে জিপ বা ট্যুর ভেহিকেল নিয়ে মুস্তাং ভ্যালির দিকে যাত্রা (Jomsom/Muktinath route)
জমসম, মারফা ভিলেজ, কালীগন্ডকি রিভার উপভোগ।
রাতে জমসমে রাত্রিযাপন।
দিন ৪: মুক্তি নাথ → তাতোপানি
সকালে মুক্তিনাথ টেম্পাল দেখে কাগবেনি গ্রাম , দুম্বা লেক দেখে তাতোপানিতে এসে রাত্রি যাপন।
দিন ৫: তাতোপানি → পোখারা
সকালে তাতোপানি tatopani hot spring থেকে যে যার মতো ঘুরে এসে জিপে পোখারা পথে যাত্রা ।
রাতের খাবার ও পোখারায় রাত যাপন।
দিন ৬ : পোখারা রেস্ট ডে
যে যার মত শপিং/ফ্রি টাইম বা পোখারার বিখ্যাত এক্টিভিটিজ গুলো করতে পারেন । যেমন – bungee jumping , paragliding ইত্যদি !
রাতের বাসে কাঠমান্ডু ফেরা।
দিন ৭ : কাঠমান্ডু → ঢাকা
সকালে এসে হোটেল চেক ইন কিছু সময় রেস্ট করার জন্য । দুপুরে হোটেল চেক-আউট করে এয়ারপোর্ট যাত্রা এবং বিকালের ফ্লাইটে ঢাকা ব্যাক।
এই প্যাকেজে যা যা থাকবে:
ঢাকা টু ঢাকা এয়ার টিকেট।
এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ।
হোটেল টু বাস স্টেশন পিক এন্ড ড্রপ।
হাফ ডে কাঠমান্ডু সিটি সাইড সিয়িং
ট্রান্সপোর্ট।
কাঠমান্ডু-পোখারা-কাঠমান্ডু সোফা প্রিমিয়াম
বাস।
পোখারা ১ দিন সাইড সিয়িং ট্রান্সপোর্ট।
পোখারা-মুক্তিনাথ-তাতোপানি-পোখারা ৩
দিনের রিজার্ভ গাড়ি।
প্রতিদিন সকাল ও রাতের খাবার।(ফিক্সড
ভেজ-নন-ভেজ নেপালী থালি,ইন্ডিয়ান
থালি,বাঙ্গালী থালী)
থ্রি স্টার মানের হোটেলে
রাত্রিযাপন।
প্যাকেজে যা যা থাকছে না:
সকল এন্ট্রি টিকেট।
মুস্তাং পারমিশন ফি।(10$)
রেস্ট ডে তে কোনো প্রকার ট্রান্সপোর্ট।
দুপুরের লাঞ্চ
ফেওয়া লেকে বোটিং
সকল প্রকার এডভেঞ্চার এক্টিভিটি ফি।
সকল ব্যাক্তিগত খরচ।
প্যাকেজে উল্লেখিত নেই এমন সকল খরচ।
️️কিছু দরকারী নির্দেশনা এবং শর্ত:
১.এটা যেহেতু একটি গ্রুপ ট্যূর তাই যেকোনো প্রয়োজনে ব্যাক্তিগত স্বার্থের আগে সমষ্টিগত স্বার্থ বিবেচনা করতে হবে।
২.প্যাকেজে উল্লেখিত ট্যূরপ্ল্যানের উপর শতভাগ নির্ভর করে ট্যূর গাইড ট্যূর পরিচালনা করবে এতে কারো ব্যাক্তিগত হস্তক্ষেপ করা যাবে না।
৩. ট্যূর আইটিনারির বাইরে যা প্যাকেজে উল্লেখিত নেই এমন সকল খরচ ব্যাক্তিগত খরচ বলে বিবেচিত হবে।
৪.যেকোনো প্রাকৃতিক দূর্যোগ এবং কৃত্রিম সংকটের কারণে যদি ট্যূর প্ল্যানের কিছুটা পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে ট্যূর গাইড পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে ট্যূর প্ল্যানে পরিবর্তন আনতে পারবে।
৫.হোটেল চেক-ইন-চেক আউট সময় সকাল ১১.০০ টা। এটা সবাইকে ফলো করতে হবে।
৭. নির্ধারিত ডেটের বাইরে ফ্লাইট টিকেট বুকিং
করলে এক্সট্রা যে খরচ হয় তা প্যাকেজের
খরচের সাথে যুক্ত করতে হবে।
৬.ট্যূর বুকিং এর টাকা ১০০% নন-রিফান্ডেবল।
সিট সংখ্যা সীমিত তাই দেরি না করে এখনই আপনার বুকিং কনফার্ম করে ফেলুন।
