️
ভ্রমণ সূচি:
১ম দিন: ঢাকা – কাঠমান্ডু
ঢাকা থেকে সকালের ফ্লাইটে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে হোটেলে চেক-ইন।
দুপুরের লাঞ্চ শেষে কাঠমান্ডু সিটি সাইটসিয়িং।
দুপরের খাবারের পর সিটি সাইড সিয়িং।
দর্শনীয় স্থান:
• কাঠমান্ডু দরবার স্কয়ার
• স্বয়ম্ভুনাথ স্তূপ (Monkey Temple)
• থামেল শহর
রাত্রিযাপন: কাঠমান্ডু
২য় দিন: কাঠমান্ডু ➝ পোখারা (৭–৮ ঘণ্টা)
সকাল ৭.০০ টায় প্যাকেট নাশতা নিয়ে ট্যুরিস্ট বাসে পোখারার উদ্দেশ্যে যাত্রা।
পথে পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ।
পোখারা লেকসাইডে অবসর সময়—ক্যাফে, শপিং ও নিজেদের মতো পোখারার নাইট লাইফ ইনজয়।
রাত্রিযাপন: পোখারা
৩য় দিন: সারাংকোট সূর্যোদয় ও পোখারা ভ্রমণ!
ভোরে সারাংকোট থেকে অন্নপূর্ণা পর্বতমালার সূর্যোদয় উপভোগ।
নাশতার পর হোটেল চেক আউট করে ব্যাগ-প্যাক সব হোটেল রিসিপশনে রেখে সারাদিন পোখারা সাইটসিয়িং।
এক্টিভিটিস:
• সারাংকোট ভিউ পয়েন্ট
• ফেওয়া লেক
• গুপ্তেশ্বর গুহা
• দেবীর জলপ্রপাত
• পিস পেগুডা
• বিদ্যাবাসিনী টেম্পল
রাত্রি যাপন পোখারা।
৪র্থ দিন:পোখারা-গান্দ্রুক
সকালে নাস্তা করে রিজার্ভ গাড়িতে গান্দ্রুকের উদ্দেশ্য রুয়ানা।
(১-২ ঘন্টার হালকা ট্রেকিং আছে)
দুপুরে গান্দ্রুক পৌছে হোটেলে চেক-ইন করে দুপুরের খাবার এবং বিশ্রাম।
হালকা বিশ্রামের পর গান্দ্রুক গ্রাম ও আসেপাশে সৌন্দর্য যার যার মতো ঘুরে দেখবো।
রাত্রিযাপন গান্দ্রুক।
৫ম দিন:গান্দ্রুক-পোখারা-কাঠমান্ডু
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে পোখারার উদ্দেশ্যে যাত্রা।
১-২ ঘন্টা ট্রেকিং করে বাকি পথ রিজার্ভ গাড়িতে করে পোখারা এসে দুপুরের খাবার।
বিকালে যার যার মতো শপিং, লেক সাইটে সময় কাটিয়ে রাতের এসি সোফা বাসে কাঠমান্ডু যাত্রা।
৬ষ্ট দিন: কাঠমান্ডু-ঢাকা
ভোরে কাঠমান্ডু পৌছে হোটেলে চেক-ইন।
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে একটু রেস্ট এবং শেষ বারের মতো কেনা কাটা শেষ করে এয়ারপোর্টে যাত্রা এবং বিকালের ফ্লাইটে ঢাকা ব্যাক।
